পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাঁদের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।
পরে বিমানবন্দরে গিয়ে প্রথম হজ ফ্লাইটে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর মধ্য দিয়ে ২০২৬ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। চলতি মৌসুমে পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে হাজারো হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!