জাতীয়

তুরস্কে বাংলাদেশ–পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট: এপ্রি ১৮, ২০২৬ : ০৪:৩৯ এএম ১০
তুরস্কে বাংলাদেশ–পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও সহজতর করার উপায় নিয়েও মতবিনিময় করেন তাঁরা। ইসহাক দার আরও বলেন, আঞ্চলিক বিভিন্ন বিষয়—বিশেষ করে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!