পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।
আজ শনিবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনেগালের উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, ১৯ থেকে ২২ এপ্রিল সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক নানা চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!