জাতীয়

অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫—জ্বালানির নতুন দর ঘোষণা

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৪:৪৬ এএম
অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫—জ্বালানির নতুন দর ঘোষণা

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে। নতুন দরে অকটেন ও পেট্রোলের পাশাপাশি ডিজেল ও কেরোসিনের দামও বাড়ানো হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোলের দাম ছিল ১১৬ টাকা। ডিজেল বিক্রি হতো ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকায়।

জ্বালানি তেলের নতুন এই মূল্য সমন্বয়ের ফলে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!