স্বল্প সময়ে দেশের সব জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তবে এ সমস্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও উদ্যোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। কিন্তু এত অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তারপরও আমাদের আন্তরিকতা, উদ্যোগ ও পরিকল্পনা রয়েছে।”
নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
এদিকে খাল খনন কর্মসূচির উদ্বোধনে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানান মন্ত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!