দেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হবে।
রোববার এক বিজ্ঞপ্তিতে বিপিসি এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, বর্তমান চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোকে বর্ধিত হারে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন সরবরাহ করা হবে।
জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর ফলে বাজারে চাপ কমবে এবং স্বাভাবিক বিতরণ বজায় থাকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!