জাতীয়

বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালকে অনুরোধ

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৪:৪৪ এএম
বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালকে অনুরোধ

পর্তুগালে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দেশটির পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট আনা ইসাবেল জাভিয়ের–এর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান।

সোমবার সেনেগালের রাজধানী ডাকার–এ অনুষ্ঠিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা–এর সাইডলাইনে তাদের এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে আশ্রয় দেওয়ায় পর্তুগালের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ বাড়াতে অনুরোধ করেন তিনি।

বৈঠকে ইউরোপীয় বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এবং পর্তুগালের বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

এ সময় দুই দেশের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও মতবিনিময় করেন তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!