ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে।
এ ছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে এবং নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, অবিলম্বে এই বদলির নির্দেশ কার্যকর হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!