জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:০২ এএম
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। সোমবার (২০ এপ্রিল) এ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম।

জাদুঘর পরিদর্শনের সময় ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী ও ত্রপা মজুমদার মন্ত্রীসহ প্রতিনিধিদলকে বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। এ সময় সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।

পরিদর্শন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য আরও বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!