জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, জাতীয় স্বার্থে সংসদে ঐক্য ও সমন্বয় জরুরি।
সোমবার সংসদে জ্বালানি খাত ও এর প্রভাব নিয়ে আনা দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশের আলোচনায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের আলোচনা সংসদে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি সংসদীয় কার্যপ্রণালী বিধির প্রসঙ্গ টেনে বলেন, আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাবের পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা চালিয়ে নেওয়া যেতে পারে।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।
জ্বালানি ইস্যুতে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) পৃথকভাবে মুলতবি প্রস্তাব নোটিশ উত্থাপন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!