জাতীয়

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৬:২৮ এএম
দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অর্থনৈতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইথিওপিয়া।

মঙ্গলবার (স্থানীয় সময়) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন টিমোথিস।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী।

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশি কোম্পানিগুলোকে দেশটির অগ্রাধিকারপ্রাপ্ত খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ফার্মাসিউটিক্যালস এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্প।

বৈঠকে খলিলুর রহমান বলেন, ইথিওপিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!