রাজশাহীর দুর্গাপুর উপজেলাে একটি কলেজে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে এক স্থানীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কৃত নেতা আকবর আলী উপজেলার জয়নার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। আজ শুক্রবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কোনো আচরণ বরদাশত করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!