জাতীয়

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৬:০৩ এএম
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। এসব প্রকল্পে অবকাঠামো, স্থানীয় সরকার, গ্রামীণ উন্নয়ন ও সেবাখাত সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ একনেকের সদস্যরা।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভায় উপস্থাপিত প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় পরিকল্পনা ও বাস্তবায়ন সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্র জানায়, দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে এসব প্রকল্প বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!