প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পৌঁছেছেন। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম যশোর সফর। সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান যশোর বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!