জাতীয়

গুলশানের বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৫৮ এএম ১০
গুলশানের বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের বিভিন্ন কর্মসূচি শেষে ঢাকার গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর থেকে ঢাকায় ফিরে রাত ৯টা ৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।

এর আগে যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী সফরে সকাল ১০টা ২০ মিনিটে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে তিনি এক সমাবেশে বক্তব্য দেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে মতবিনিময় সভায় অংশ নেন।
এছাড়া যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায়ও বক্তব্য দেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!