জাতীয়

জুজুর ভয় দেখিয়ে জনগণকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৫:০২ এএম ১১
জুজুর ভয় দেখিয়ে জনগণকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর পিছিয়ে রাখা যাবে না। জনগণকে দাবিয়ে রাখার সুযোগ কেউ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার বিকেলে যশোরের ঈদগাহ প্রাঙ্গণে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “দেশে জনগণের শান্তি নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। জনগণের শান্তি নষ্ট করে কেউ যদি অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তা প্রতিহত করা হবে।” তিনি আরও বলেন, দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তবে জনগণ এখন সচেতন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সবসময় জনগণের আস্থার ওপর নির্ভর করে রাজনীতি করে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দল এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, দেশের জনগণ বিএনপিকে সমর্থন জানিয়েছে এবং সেই সমর্থনের ভিত্তিতেই দল দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের স্বার্থে উন্নয়ন ও কল্যাণমূলক কাজই আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে।
মায়েদের জন্য নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে রান্নার ক্ষেত্রে নারীদের কষ্ট লাঘব হয়।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত এই সনদ জনগণের ভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং এর সব শর্ত কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
বিরোধী পক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, তবে এবারও জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!