জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)–এ অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার ভোরে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরে তার সঙ্গে থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন–এর স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।
আগামী ৫ থেকে ৮ মে জাতিসংঘ সদর দপ্তর–এ এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী আয়োজিত এই ফোরাম ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
সফরের প্রথম দুই দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে। পরে মূল অধিবেশনে বাংলাদেশের অভিবাসনব্যবস্থাপনা, প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানে অর্জিত সাফল্য তুলে ধরা হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী–এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের আগামী ১১ মে বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!