বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। সংগঠনটি বলেছে, কার্যকর ও স্বাধীন গণমাধ্যমের জন্য অযাচিত প্রভাব থেকে মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
আজ রোববার (৩ মে) এক বিবৃতিতে এমএফসি জানায়, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা জোরদারে সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
এমএফসি আরও বলেছে, কার্যকর গণমাধ্যম পরিচালনার জন্য প্রয়োজন সহায়ক আইনি কাঠামো, আর্থিক স্থিতিশীলতা এবং অযাচিত প্রভাবমুক্ত পরিবেশ।
সংগঠনটি জানায়, বাংলাদেশে তাদের নেটওয়ার্ক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকারসহ দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!