জাতীয়

কয়েক দিনের মধ্যেই টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জনের আশা সরকারের

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:০৯ এএম
কয়েক দিনের মধ্যেই টিকাদানের শতভাগ লক্ষ্য অর্জনের আশা সরকারের

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারের চলমান কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, “কেন হামের টিকা দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে।” তিনি বলেন, শিশু মৃত্যুর মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, চলমান টিকাদান কর্মসূচির ফলে দ্রুত অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই শতভাগ শিশু টিকার আওতায় আসবে।

এ সময় তিনি জানান, গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও টিবি হাসপাতাল-এ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা রোগ শনাক্তে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, চলতি সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভি-র সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!