প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম-এ ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, জেলা প্রশাসকেরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করেন। জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধতার বিষয়টি স্মরণ রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, “ডিসিরা সরকারের প্রতিচ্ছবি। তাই সর্বক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!