কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন ও সেটিতে চড়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিয়ে তিনি তরুণদের এমন সৃজনশীল কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি নিজেও গাড়িটিতে চড়ে এর কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং উদ্ভাবকের প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!