জাতীয়

তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়নের ওপর জোর দিলেন দুলু

আপডেট: মে ১২, ২০২৬ : ০৪:৩১ এএম
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়নের ওপর জোর দিলেন দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে শুধু সরকারি বা বেসরকারি চাকরির ওপর নির্ভর করলে হবে না। এ জন্য প্রয়োজন ব্যাপক শিল্পায়ন।

সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল আয়োজিত ‘চাকরি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রী বলেন, শিল্পায়ন একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিকে টেকসই অগ্রগতির পথে এগিয়ে নেবে। লালমনিরহাটের কৃষিভিত্তিক সম্ভাবনার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, এ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর। এখানে ধান, ভুট্টা ও আলুর ব্যাপক উৎপাদন হয়। তাই কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য জেলাটিতে বড় সম্ভাবনা রয়েছে।

তিনি দেশের শিল্পোদ্যোক্তাদের এই সম্ভাবনা কাজে লাগিয়ে লালমনিরহাটে বিনিয়োগের আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রীর উদ্যোগে আয়োজিত এই চাকরি মেলার মাধ্যমে জেলার প্রায় এক হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!