জাতীয়

স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:০৩ এএম
স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

দেশের বিভিন্ন নৌপথে স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়ার হার গত ১১ মে থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত—দুই ধরনের নৌরুটের জন্য আলাদা ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অশান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুটভিত্তিক ভাড়ার তালিকায় আরিচা ঘাট–কাজীরহাট রুটে ভাড়া ২৩৫ টাকা এবং শিমুলিয়া–কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বরিশাল–ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট–ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার–নবীনগর রুটে ২৭০ টাকা এবং নরসিংদী–সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গলাচিপা–রাঙ্গাবালী রুটে ভাড়া ধরা হয়েছে ৩৮০ টাকা। রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌরুটের মধ্যে কুমি স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ দেশের বিভিন্ন নৌপথে স্পিডবোটে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়ার হার গত ১১ মে থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে শান্ত ও অশান্ত—দুই ধরনের নৌরুটের জন্য আলাদা ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।

শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং অবশিষ্ট দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অশান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার জনপ্রতি ভাড়া ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুটভিত্তিক ভাড়ার তালিকায় আরিচা ঘাট–কাজীরহাট রুটে ভাড়া ২৩৫ টাকা এবং শিমুলিয়া–কাঁঠালবাড়ী রুটে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বরিশাল–ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা, লাহারহাট–ভেদুরিয়া রুটে ১৬০ টাকা, ভৈরব বাজার–নবীনগর রুটে ২৭০ টাকা এবং নরসিংদী–সলিমগঞ্জ রুটে ২৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গলাচিপা–রাঙ্গাবালী রুটে ভাড়া ধরা হয়েছে ৩৮০ টাকা। রাঙামাটির ফিশারি ঘাট থেকে মারিশ্যা রুটে ভাড়া ৮৬০ টাকা, মাইনি রুটে ৪৮৫ টাকা এবং বরকল রুটে ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অশান্ত নৌরুটের মধ্যে কুমিরা–গুপ্তছড়া রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। কক্সবাজার ৬ নম্বর ঘাট–মহেশখালী রুটে ৯৫ টাকা এবং বয়ার চর (চেয়ারম্যানঘাট)–নলছিরা (হাতিয়া) রুটে ৩২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য

No comments yet. Be the first to comment!