জাতীয়

উন্নয়ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:২৫ এএম
উন্নয়ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এলজিইডির ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলজিইডির অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে ও ভার্চ্যুয়ালি অংশ নেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!