জাতীয়

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:২৭ এএম
ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও মার্কেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, আজ থেকেই ঈদ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, সাধারণত সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম থাকলেও ঈদকে সামনে রেখে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে।

জনসাধারণের কেনাকাটার সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!