জাতীয়

প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন সম্ভব নয় : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট: মে ১৪, ২০২৬ : ০৫:১৭ এএম
প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন সম্ভব নয় : সমাজকল্যাণমন্ত্রী

সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছে। “তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়,”—যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যাতে একা বা বঞ্চিত মনে না হয়, সে জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের কল্যাণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধী সন্তানকে সক্ষম করে গড়ে তুলতে পরিবারকে অনেক পরিশ্রম করতে হয়। এ জন্য তাদের সঠিক চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের উচ্চপর্যায়ে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে, যা দ্রুত কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা—নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, দৃষ্টি, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধিতাসহ বিভিন্ন শ্রেণির মানুষের সম্ভাবনা ও অবদান তুলে ধরেন তিনি।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। মোট ২৫ জনকে এই সম্মাননা দেওয়া হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!