ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখনন কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বেলা সাড়ে ১১টায় এক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর পৌনে দুইটার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের শেষদিকে বিকেল পাঁচটায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাড়ে ছয়টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!