জাতীয়

আজ মিলবে ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৪:২৭ এএম
আজ মিলবে ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ ২৬ মে যাত্রার টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদযাত্রাকে সামনে রেখে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩, ২৪ ও ২৫ মে যাত্রার টিকিট যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মে বিক্রি করা হয়েছে। ২৭ মে যাত্রার টিকিট বিক্রি হবে আগামীকাল রোববার।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে রেলওয়ে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!