তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার পূরণে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, “তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। দেশের মানুষ তাঁর নেতৃত্বে নিরাপদ থাকবে।” তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই সরকার কাজ করছে।
নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হয়। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এলাকায় মাদক, চাঁদাবাজি, জুয়া, ভূমিদস্যুতা ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। নান্দাইলকে আধুনিক ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল সদর থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!