জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। সভায় ২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন অগ্রাধিকার, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান উন্নয়ন কার্যক্রমের কার্যকারিতা নিয়েও আলোচনা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১টা পর্যন্ত এনইসি সভা চলবে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!