জাতীয়

মরক্কোর দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:২৩ এএম
মরক্কোর দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরি–এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রাবাতের স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) মরক্কোর রাজধানী রাবাত–এ পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

একই দিনে মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকগুলোতে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল উপস্থিত ছিলেন।

বর্তমানে মরক্কো সফরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (২০ মে) তিনি রাবাতে অনুষ্ঠিতব্য ফরাসিভাষী পরিবেশে শান্তিরক্ষাবিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!