দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা দেশের বিদ্যুৎ খাতে সর্বোচ্চ উৎপাদন হিসেবে বিবেচিত হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসি বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই উৎপাদন হয়েছিল।
নতুন এ উৎপাদনের মাধ্যমে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!