জাতীয়

স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারে ভিড়

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৩১ এএম
স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারে ভিড়

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে আগেই। তবে ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির সুযোগ থাকায় শেষ মুহূর্তে কাউন্টারে ভিড় করছেন ঘরমুখো যাত্রীরা।

রোববার দেশের বিভিন্ন রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন, আবার কেউ টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন।

কমলাপুর রেলস্টেশনের আন্তঃনগর কাউন্টারের সামনে কথা হয় মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অগ্নিবীণা এক্সপ্রেসের একটি স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন। তার গন্তব্য জামালপুরের নরুন্দি।

তিনি বলেন, অনলাইনে অনেক চেষ্টা করেও টিকিট পাননি। অন্যদিকে বাসভাড়া বেড়ে যাওয়ায় ট্রেনই তার ভরসা। অন্যদিকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেন আরিফ নামে আরেক যাত্রী। তিনি বলেন, পীরগঞ্জ যাওয়ার জন্য একতা এক্সপ্রেসের টিকিটের আশায় প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাননি।

এদিকে স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, যাত্রী চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা এখনো পর্যাপ্ত নয়।

তিনি বলেন, প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হয়। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের মাধ্যমে আরও প্রায় চার হাজার যাত্রীর ভ্রমণের সুযোগ তৈরি করা হয়েছে।

রেলমন্ত্রী আরও বলেন, লাখো মানুষের ট্রেনে ভ্রমণের আগ্রহ থাকলেও সীমিত সক্ষমতার কারণে সেটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!