ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ স্মরণে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রশ্নে বাংলাদেশের অবস্থান সবসময়ই স্পষ্ট ও দৃঢ়।
রোববার রাজধানীতে ফিলিস্তিন দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ হিসেবে স্মরণ করে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক তুলে দেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ধারাবাহিক সমর্থন ফিলিস্তিনি জনগণের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনের মানবিক সংকট ও দীর্ঘদিনের বাস্তুচ্যুতির বিষয়টি তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!