জাতীয়

ঈদ বোনাস দিয়েছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

আপডেট: মে ২৫, ২০২৬ : ০৬:২৬ এএম
ঈদ বোনাস দিয়েছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

চলমান উৎপাদন কার্যক্রমে থাকা পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশ কারখানা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজিএমইএ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা চালু রয়েছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে।

চালু থাকা কারখানাগুলোর মধ্যে মোট ২ হাজার ২১টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৯৪ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামে ৩১২টি কারখানা বোনাস দিয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা। শতকরা হিসাবে যা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

এ ছাড়া এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ বলে জানিয়েছে সংগঠনটি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!