জাতীয়

সোনার দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

আপডেট: মে ২৫, ২০২৬ : ০৬:৫২ এএম
সোনার দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩৮ হাজার টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

রোববারের তুলনায় নতুন দামে ভরিপ্রতি প্রায় ২ হাজার টাকার বেশি বেড়েছে। এর আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, নতুন এই দাম ঘোষণা কার্যকর হয়েছে সোমবার সকাল ১০টা থেকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!