পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার সকালে ঈদুল আজহার ছুটি শেষে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও তাঁর স্বাস্থ্যগত অবস্থা কিংবা পরবর্তী দায়িত্ব বণ্টন সম্পর্কে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
No comments yet. Be the first to comment!