জাতীয়

পাতলী খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট: জুন ০৬, ২০২৬ : ০৫:৩২ এএম
পাতলী খাল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজারের পিএমখালী এলাকার ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বলে পরিচিত।

শুক্রবার তিনি পাতলী খাল এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। পরিদর্শনকালে খালকেন্দ্রিক এলাকার উন্নয়ন সম্ভাবনা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পাতলী খাল ও আশপাশের এলাকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এলাকার যোগাযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সামগ্রিক জীবনমানের উন্নতি হবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সফরের তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালকে ঘিরে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!