মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদার সহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।
এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২ হাজার ৫৩০৬০ টাকা) বেতন পেতেন। সে হিসেবে তাদের মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে মূল বেতন বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। এর আগে ৩১ মার্চ বিষয়টি নিয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রী (সমমর্যাদা) ও উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
তবে এ ক্ষেত্রে কিছু শর্তও আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তারা বিধি অনুযায়ী অন্যান্য ভাতাদি পাবেন, তবে পেনশন, আনুতোষিক ও ভবিষ্য তহবিলের সুবিধা প্রযোজ্য হবে না।
অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!