জাতীয়

গাবতলী সেতুতে উড়ছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকা

আপডেট: জুন ১১, ২০২৬ : ০৬:০০ এএম
গাবতলী সেতুতে উড়ছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকা

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে রাজধানীর আমিনবাজার এলাকায় গাবতলী সেতুতে দেখা যাচ্ছে বর্ণিল এক দৃশ্য। স্থানীয় ফুটবলপ্রেমীদের উদ্যোগে সেতুর একাংশজুড়ে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের জাতীয় পতাকা সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে।

এর ঠিক মাঝখানে মর্যাদার সঙ্গে ওড়ানো হচ্ছে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকাও। স্থানীয়রা জানান, বিশ্বকাপকে ঘিরে সাধারণত বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক আবেগ দেখা যায়। তবে এ উদ্যোগে ফুটবলকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও উৎসবের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিদিন সেতুর দুই পাশে পতাকা দেখতে এবং পছন্দের দলের পতাকার সঙ্গে ছবি তুলতে ভিড় করছেন দর্শনার্থীরা। তরুণ ফুটবলপ্রেমীদের অনেকেই বলছেন, বিশ্বকাপকে ঘিরে এই আয়োজন এলাকাটিকে এক ধরনের উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ৪৮টি দেশের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা যুক্ত করা শুধু ফুটবল উন্মাদনা নয়, বরং ভবিষ্যতের এক স্বপ্নের প্রতীক। তাদের আশা, একদিন বাংলাদেশও বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলবে এবং সেখানেও লাল-সবুজের পতাকা উড়বে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!