জাতীয়

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগে বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

আপডেট: জুন ১৭, ২০২৬ : ০৬:৩১ এএম
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনের আগে বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা একটি প্যান্ডেল বাতাসে ভেঙে পড়েছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এতে উপস্থিতদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনার পরপরই আয়োজকরা দ্রুত প্যান্ডেলটি সরিয়ে ফেলে এবং পুনরায় চেয়ার বিন্যাস করে প্রস্তুতি সম্পন্ন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!