জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার বদলি

আপডেট: জুন ১৮, ২০২৬ : ০৫:৪৫ এএম
পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহ কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

এ ছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমা, বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমান, সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস. এম. মাহবুবুল আলম, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাকের বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২ জুলাই থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!