সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার কোটি টাকার বেশি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমায় দিন শেষে প্রধান সূচকে পতন দেখা গেছে।
রোববার ডিএসইতে মোট ১ হাজার ২ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়। এদিন মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির।
বাজার পরিসংখ্যান অনুযায়ী, ২ লাখ ৫১ হাজার ৯৩৯টি ট্রেডের মাধ্যমে ৩২ কোটি ৮৫ লাখের বেশি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২১ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩৯ দশমিক ৮৯ পয়েন্টে নেমে আসে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট, আইপিডিসি ফাইন্যান্স, রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং কেডিএস অ্যাকসেসরিজ উল্লেখযোগ্য লেনদেন করেছে।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এছাড়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাকসেসরিজ, আইসিবি-অগ্রণী প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এমটিবি, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস এবং বিডিকম অনলাইন দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল।
অন্যদিকে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, রিজেন্ট টেক্সটাইলস, টুং হাই নিটিং অ্যান্ড ডাইং, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং সাইফ পাওয়ারটেক দরপতনের শীর্ষে ছিল।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৫টির দর বেড়েছে, ১৪৩টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির দর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত ছিল।
‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির শেয়ারদর বেড়েছে, ৯৭টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল। এদিকে মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ৩টির দর বেড়েছে, ২৩টির কমেছে এবং ৮টির দর অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ড খাতে লেনদেন হওয়া ৪টি বন্ডের মধ্যে একটির দর বেড়েছে এবং তিনটির দর কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৬টি ইস্যুর মধ্যে ৫টির দর বেড়েছে এবং একটির দর কমেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!