জাতীয়

বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার এয়ারএশিয়া এক্স

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:৪৮ এএম
বিমান ভাড়া কমালো মালয়েশিয়ার এয়ারএশিয়া এক্স

মালয়েশিয়ার জনপ্রিয় বাজেট এয়ারলাইন এয়ারএশিয়া এক্স আন্তর্জাতিক সব রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে। জেট ফুয়েলের দাম কমে আসার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনিয়ামিন ইসমাইল জানিয়েছেন, গত ১৫ জুন থেকে টিকিটের মূল্য গড়ে ৫ শতাংশ হারে কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম আরও কমলে ভবিষ্যতে টিকিটের মূল্য পুনর্বিন্যাস করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম কমে আসায় বৈশ্বিক বিমান পরিবহন খাতে কিছুটা স্বস্তি ফিরেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে টিকিটের দামে।

তাদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় বিমান ভাড়া কমানোর সুযোগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সিঙ্গাপুরে জেট ফুয়েলের দাম প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে নেমে এসেছে। কয়েক মাস আগে এটি ২৪০ ডলারের বেশি ছাড়িয়েছিল। তবে বর্তমান দাম এখনো পূর্বের স্বাভাবিক স্তরের তুলনায় কিছুটা বেশি।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি বাজার স্থিতিশীল থাকলে আগামী দিনে বৈশ্বিক বিমান ভাড়ায় আরও প্রভাব পড়তে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!