ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)–এর ২০২৬–২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাজিদ হাসান। একই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহুল জান্নাত রিফাত।
সোমবার রাতে ডিইউডিএসের প্রধান নির্বাচন কমিশনার ড. এস এম শামীম রেজা নির্বাচনের ফল ঘোষণা করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি সাজিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফল ঘোষণা অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার জুবায়ের হোসেন ও রাগীব আনজুম, নির্বাচন সচিব মো. সাব্বির হোসেন এবং নির্বাচন পর্যবেক্ষক মহিউদ্দিন মুজাহিদ মাহি উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!