ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে যাত্রা করেন স্পিকার। জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।
আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইরান। আগামী ৪ জুলাই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা এবং ৯ জুলাই দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!