জাতীয় পল্লী উন্নয়ন দিবস–২০২৬ উপলক্ষে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
আগামী ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছরের মতো এবারও বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা মানুষ ও প্রতিষ্ঠানের ভূমিকার স্বীকৃতি তুলে ধরা এবং জাতীয় পল্লী উন্নয়ন দিবসের গুরুত্ব জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!