জাতীয়

গ্রামীণ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:৫১ এএম
গ্রামীণ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামীণ এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি সহযোগিতা, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সাধারণ ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। এর লক্ষ্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা।

সিরডাপের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংস্থাটি পল্লী উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!