জাতীয়

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৫:১১ এএম
১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারি বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ সময় জেলার কোনো পর্যটন এলাকায় প্রবেশ করা যাবে না।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসন জানায়, ভারি বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত বহাল রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!