অসুস্থ সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল শনিবার (১১ জুলাই) রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে তিনি সাবেক স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন ডেপুটি স্পিকার। এ সময় তিনি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার বলেন, মহান আল্লাহর কাছে তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সাবেক স্পিকার শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সুস্থতা দেশবাসীর জন্যও গুরুত্বপূর্ণ।
এ সময় সাবেক স্পিকারের ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, পরিবারের সদস্যরা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা এবং হাসপাতালের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!